২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজ ১০ লাখ ডলার আয় যে গায়িকার

২০১৫ সালের সর্বোচ্চ আয়কারী সংগীতশিল্পী মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একটি ব্রিটিশ প্রকাশনার জরিপে এ তথ্য উঠে এসেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 03:43 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

জরিপে জানা যায়, ২৫ বছর বয়সী এই শিল্পীর দৈনিক আয় গিয়ে ঠেকেছে ১০ লাখ মার্কিন ডলারে। ব্রিটিশ পত্রিকা সানডে এক্সপ্রস বলছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৩১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার পকেটে পুরেছেন সুইফট।

২০১৪ সালে মুক্তি পাওয়া তার 'নাইনটিন এইটটি নাইন' অ্যালবামের সাফল্যের অঙ্কটাও বেশ উঁচুতে।এছাড়া অ্যালবামটির আন্তর্জাতিক ট্যুরের মাধ্যমেও ভাল আয় করেছেন এই তারকা। আরও ছিল নামী দামী সব ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপন চুক্তি।

চলতি বছরের শুরুতে সুইফট ও তার বর্তমান প্রেমিক ডিজে কেলভিন হ্যারিসকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা জুটি হিসেবে ঘোষণা করে মার্কিন সাময়িকী ফোর্বস। গত বছর এই তালিকায় শীর্ষে ছিলেন আরেক সঙ্গীতশিল্পী দম্পতি বিয়ন্সে নোলেস এবং জেয় যি।