২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিয়াল কিসার' যখন লেখক

বলিউডের 'সিরিয়াল কিসার' ডাকা হয় তাকে। পর্দায় বেশিরভাগ সময়ই আবির্ভূত হন, বখাটে কিংবা দুষ্টু ছেলের চরিত্রে। যখনই এর ব্যতিক্রম ঘটিয়েছেন, দর্শক তাকে প্রত্যাখ্যান করেছে। অথচ ব্যক্তিগত জীবনে একেবারেই অন্যরকম এমরান হাশমি। আর সেই অন্য রকম মানুষটিকে চেনার সুযোগ মিলবে তারই লেখা বইয়ে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 12:21 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

পাঁচ বছরের ছোট্ট ছেলেটি লড়ছে ক্যান্সারের সঙ্গে। কিন্তু তার বাবা তাকে যথেষ্ট সময় দিতে পারছেনা। কারণ একম নামী দামী অভিনেতা হওয়ার কারণে তার সময় অন্যের কাছে বাধা পড়ে আছে। এ সব কিছুই উঠে আসবে এমরান হাশমির লেখা বইয়ে। কারণ এটা তারই জীবনের কাহিনি। 

৩৬ বছর বয়সী এই অভিনেতা ও পারভিন সাহানির দাম্পত্য জীবন নয় বছরের। তাদের পাঁচ বছরের ছেলেটির ক্যান্সার ধরা পড়ে দু বছর আগে। প্রথম পযর্ায়ে থাকায় ক্যান্সারকে হারাতে পেরেছে এই পরিবার। 

এমরান টুইট করেন, "গত দুই বছর ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। এই সময়ের মধ্য দিয়ে আমি সবচেয়ে মহান দুই শিক্ষককে পেয়েছি - ক্যান্সার এবং আমার ছেলে।"

পেঙ্গুইন বুকস ইন্ডিয়া টুইটারেই জানিয়েছে, এমরানের বই ছাপতে চলেছে তারা। বইটি প্রকাশিত হবে আগামী বছর। এই মুহূর্তে এমরান ব্যস্ত রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনীনির্ভর চলচ্চিত্র 'আজহার'-এর কাজ নিয়ে, যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।