শাহরুখ এখন ডক্টর শাহরুখ
ভারতীয় অভিনেতা শাহরুখ খান এখন থেকে নিজের পরিচয় দিতে পারবেন ড. শাহরুখ বলে, কারণ তিনি এখন ডক্টরেট উপাধিধারী। আর তাকে এ উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এডিনবরা বিশ্ববিদ্যালয়।
মানবকল্যাণে দৃষ্টান্তমূলক অবদান এবং অভিনেতা হিসেবে বৈশ্বিক আবেদনের কারণে তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করা হয় ১৫ অক্টোবর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ সাহিত্যিক ইয়েন র্যানকিন ও রানি দ্বিতীয় এলিজাবেথের মেয়ে রাজকুমারি অ্যান।
রাজকুমারি এলিজাবেথের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন শাহরুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখার পর অতিথিদের ‘লুঙ্গি ড্যান্স’ গানের সঙ্গে নেচেও দেখান।
শাহরুখ এখন ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘দিলওয়ালে’ নিয়ে, যেখানে তাকে দীর্ঘদিন পর দেখা যাবে অভিনেত্রী ও বন্ধু কাজলের বিপরীতে। ‘দিলওয়ালে’ মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।
