২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে আবেদনময়ী এমিলিয়া ক্লার্ক

‘গেইম অফ থ্রোন্স’ এর আকাশছোঁয়া খ্যাতির পর অভিনেত্রী এমিলিয়া ক্লার্কের ঝুলিতে যোগ হল আরেকটি প্রাপ্তি। এস্কোয়ার ম্যাগাজিনের জরিপে এ বছরের সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর খেতাব জিতেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:37 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

১৩ অক্টোবর এই এই ঘোষণা দিয়েছে পুরুষদের ম্যাগাজিন এস্কোয়ার।

ম্যাগাজিনটির আগামী সংখ্যার প্রচ্ছদকন্যা হিসেবে দেখা যাবে ক্লার্ককে। নতুন সংখ্যায় তাকে নিয়ে লেখা একটি নিবন্ধে তুলে ধরা হয়েছে ‘গেইম অফ থ্রোন্স’ এ তার অভিনীত ড্যানেরিস টারগেরিয়ান চরিত্রটির কথা।

ক্লার্ককে নিয়ে এস্কোয়ার  "তিনি একটি চরিত্রে একই সঙ্গে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়েছেন; কোমল-কঠোর, দৃঢ় সংকল্পের কিন্তু আবেগপ্রবণ এক নারীর প্রতিমূর্তি তিনি। আর এই বৈপরীত্বের মাঝেই তার যৌন আবেদনময়তা ফুটে উঠে।

২৮ বছর বয়সী ক্লার্কের ক্যারিয়ার শুরু হয় ২০০৯ সালে। কিন্তু ২০১১ সাল থেকে এইচবিওর সিরিজ 'গেইম অফ থ্রোন্স’অভিনয়ের মাধ্যমে বিশ্বজোড়া ক্যাতি পান তিনি।