এখনও মায়ের কাছে হাত খরচ পান রানবির
২৮ সেপ্টেম্বর ৩২ হলো ভারতীয় অভিনেতা রানবির কাপুরের বয়স। ঋষি কাপুর তনয়ের জন্মদিনে জেনে নেওয়া যাক তার সম্পর্কে অজানা দশ তথ্য।
১. রানবির কাপুরকে বলা হয় ‘মায়ের ছেলে’। এখনও ছেলের নখ কেটে দেন তার মা নিতু সিং।
২. হিন্দি সিনেমার অন্যতম ধনী অভিনেতা তিনি, তারপরও মায়ের কাছ থেকে প্রতিমাসে ১৫০০ রুপি হাতখরচ পান রানবির।
৩. রানবির কাপুর বলেন, হিন্দি সিনেমায় তিনি নাম লিখিয়েছিলেন যাতে কোনো না কোনো সময় পেপসির বিজ্ঞাপনে কাজ করতে পারেন।
৪. ছোটবেলায় ভুল করে বাবা ঋষি কাপুরের আফটার শেইভ লোশন পান করেন তিনি। এরপর তাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হয়েছিল।
৫. রানবিরের ডান গালে ইঞ্চিখানেক লম্বা একটা কাটা দাগ আছে। তাড়াহুড়ো করে বাথরুমে যেতে গিয়ে কমোডের উপর পড়ে এই আঘাত পান তিনি।
৬. চলতি পথে নজরে আসা সব গাড়িরই নম্বর প্লেটের সংখ্যাগুলো যোগ করা চাই রানবিরের। বিশেষ করে যখন তিনি ভ্রমণরত অবস্থায় থাকেন।
৭. ঘরে পরার চটিও রানবির কেনেন প্রাডা থেকে।
৮. ফেইসবুক গেইম ক্যান্ডি ক্রাশে আসক্ত তিনি।
৯. নেসাল ডেভিয়েটেড সেপ্টাম নামে অদ্ভুত এক রোগে ভোগেন রানবির। এই রোগের কারণে অতি দ্রুত খাওয়া আর কথা বলেন তিনি।
১০. দুই পায়ে মোজা না মিলিয়ে পরার অভ্যাস আছে রানবিরের। এছাড়াও বিশ্রি দেখতে মোজার প্রতি তার রয়েছে এক ধরনের দুর্বলতা।
