২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নিউ গার্ল'-এ মেগান ফক্স

মার্কিন সিচুয়েশনাল কমেডি সিরিজ 'নিউ গার্ল'-এর পঞ্চম সিজনে দেখা যাবে অভিনেত্রী মেগান ফক্সকে। সিরিজটির প্রধান চরিত্র জেসিকা ডের ঘরেই ভাড়াটে হবেন তিনি।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 08:02 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

জুরির দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কিছু দিনের জন্য অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যেতে হবে জেসিকাকে। আর সে সময়টায় তার ঘর ভাড়া নেবেন রিগ্যান নামের এক সুন্দরী (ফক্স)। রিগ্যানকে দেখা যাবে ঔষধ বিক্রেতার ভূমিকায়, যিনি ব্যবসার কাজে কয়েক মাসের জন্য লস এঞ্জেলসে থাকবেন।

প্রযোজক জেসন পেচশেনিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর অগাস্টে মা হয়েছেন 'নিউ গার্ল'-এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী যোয়ি ডেশানেল। মাতৃত্বকালীন ছুটির কারণে 'নিউ গার্ল'-এর আগামী কয়েকটি পর্বে অভিনয় করতে পারবেন না ডেহশানেল। আর তাই সিরিজটিকে আরেকটু চাঙ্গা করতে আনা হচ্ছে ফক্সকে।

চলতি মে মাসে শেষ হয়েছে 'নিউ গার্ল'- এর চতুর্থ সিজন।