২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুজানের জীবনে কেউ আসেনি'

অভিনেতা হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান আবার বিয়ের পিঁড়িতে বসছেন - এমন গুঞ্জনে মুখর হয়ে উঠেছে ভারতীয় বিনোদন জগত। কিন্তু এই খবর গুঞ্জন ছাড়া আর কিছুই নয় বলে দাবী করছেন, সুজানের মা জেরিন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 05:12 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

সম্প্রতি বলিউডভিত্তিক খবরের ওয়েবসাইট পিঙ্কভিলাকে জেরিন বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমার মেয়ে এখন বিয়ে করছে না। তার জীবনে নতুন কেউ আসেনি, আমরা জানিনা এই ধরনের খবর কে ছড়ায়।

অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুজানের সঙ্গে তিন বছর প্রেমের পর ২০০০ সালে তাকে বিয়ে করেন হৃত্বিক। ২০১৩ সালের ডিসেম্বরে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।

এই ঘোষণার এক বছর পর তাদের বিচ্ছেদ আইনগতভাবে কার্যকর হয়। হৃত্বিক-সুজানের বিচ্ছেদের পেছনের কারণ হিসেবে অনেকেই দায়ী করেন তাদের ঘনিষ্ট বন্ধু অভিনেতা অর্জুন রামপালকে। শোনা যাচ্ছিল স্ত্রী মেহেরের সঙ্গে অর্জুনের সম্পর্কও ভাল যাচ্ছে না।

সুজানের বিয়ের গুজব ছড়ানোর পরও সন্দেহের তীর ছোঁড়া হয় অর্জুনের দিকেই। সম্প্রতি অর্জুন টুইট করেন, নিজের ভেতর আত্মবিশ্বাসের অভাব থাকলেই মানুষ এই ধরনের নোংরা খেলায় মেতে ওঠে। আমি শুধু কামনা করি তারা যেন খানিকটা আত্মবিশ্বাসী হয়। আশা করি এসব নোংরামির জন্য তারা নিজেদের শিগগিরই ক্ষমা করবেন। শান্তি।

 বিয়ে করছেন হৃত্বিকের সাবেক স্ত্রী?