২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্কনা-রানভিরের বিচ্ছেদের ঘোষণা

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনয়শিল্পী জুটি কঙ্কনা সেন শর্মা এবং রানভির শোরে। সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

অনেকদিন ধরেই কঙ্কনা এবং রানভিরের সংসারে ফাটলের খবর শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন এই দম্পতি। অবশেষে নিজেরাই জানালেন বিচ্ছেদের খবর। তবে চার বছর বয়সী একমাত্র সন্তান হারুনের দেখভাল একসঙ্গে করবেন বলেই জানিয়েছেন তারা।

কঙ্কনা টুইটে লেখেন, “রানভির এবং আমি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি আলাদা হয়ে যাওয়ার। তবে আমাদের বন্ধুত্ব বজায় থাকবে এবং আমাদের ছেলের দেখভাল দুজনে মিলেই করবো। আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।”

একই বক্তব্য দিয়ে আলাদা একটি টুইট করেন রানভির। পাঁচ বছর আগে গাঁটছড়া বাঁধার আগে তিন বছর ধরে অপর্ণা সেন তনয়ার সঙ্গে প্রেম করেন তিনি। এই বছরের শুরুতে তাদেরকে একসঙ্গে দেখা গেছে ‘গৌর হরি দাস্তান: দ্য ফ্রিডম ফাইল’ সিনেমায়।