২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শীর্ষে আফ্রিকান-আমেরিকানের সিনেমা

মার্কিন বক্স-অফিস দখল করে নিয়েছে রোমান্টিক থ্রিলার ‘দ্য পারফেক্ট গাই’। মুক্তির তিন দিনে আড়াই কোটি ডলার আয় করা সিনেমাটির ঘাড়েই অবশ্য নিশ্বাস ফেলছে ভৌতিক সিনেমা ‘দ্য ভিজিট’। মুক্তির তিন দিনে এই সিনেমাটির আয় ২ কোটি ২০ লাখ ডলার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 05:35 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

সানা ল্যাঠান, মরিস চেস্টনাট এবং মাইকেল ইলি অভিনীত ‘দ্য পারফেক্ট গাই’ শুক্রবার মুক্তি পেয়ে আয় করে নেয় এক কোটি ডলার। ওদিকে মুক্তির প্রথম দিনে এম নাইট শ্যামালানের নতুন সিনেমা ‘দ্য ভিজিট’ আয় করে ৯২ লাখ ডলার।

এক কোটি ২০ লাখ ডলার বাজেটের সিনেমা ‘দ্য পারফেক্ট গাই’ হলো আফ্রিকান-আমেরিকান কলাকুশলীদের নিয়ে তৈরি চলতি বছরের তৃতীয় সিনেমা যা বক্স-অফিসে হিট হলো। এর আগে ‘স্ট্রেট আউটা কম্টটন’ এবং ‘ওয়ার রুম’ বক্স-অফিসে সফল হয়েছে।

ওদিকে ‘দ্য সিক্সথ সেন্স’ খ্যাত নির্মাতা এম নাইট শ্যামালানের এবারের সিনেমা ‘দ্য ভিজিট’ তৈরি হয়েছে দাদা-দাদির বাসায় বেড়াতে যাওয়া দুই শিশুর গল্প নিয়ে। ৫০ লাখ ডলার বাজেটে নির্মিত সিনেমাটি ভৌতিক সিনেমাপ্রেমীদের কাছে কাল্ট হিটের মযর্াদা পাবে বলেই ধারণা করছে দ্য ভ্যারাইটি ম্যাগাজিন।