২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের সঙ্গে অভিনয়ে আগ্রহী যে হলিউডি অভিনেতা

আজ পর্যন্ত আন্তজর্াতিক কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। বলিউডের কিং খানের খ্যাতি তারপরও বিশ্বজোড়া। এমনকি হলিউডি অভিনেতারাও কাজ করতে চান শাহরুখ খানের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 05:18 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

ভ্যাম্পায়ার সিরিজ 'ব্লেইড' খ্যাত তারকা ওয়াইসলি স্নাইপস বলছেন, জীবনে কোনো একদিন শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে চান তিনি। আর সিনেমাটি হতে হবে অ্যাকশন থ্রিলার ধাঁচের। 
 

ভারতীয় সংস্কৃতি এবং বিশেষ করে বলিউডি সিনেমার প্রতি বিশেষভাবে আগ্রহী ৫৩ বছর বয়সী অভিনেতা। মুম্বাই মিররকে স্নাইপস বলেন, "বলিউডে একজন 'খান'ই আছেন, শাহরুখ খান।"

২০০৮ সালে শাহরুখের সঙ্গে দুবাইয়ে এক পার্টিতে দেখা হয় স্নাইপসের। এরপর আবার দেখা হয় ব্রডওয়েতে। 

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘ব্লেইড’ সিরিজে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করে আজও স্মরণীয় হয়ে আছেন ওয়াইসলি স্নাইপস। দীর্ঘ বিরতির পর এনবিসির টিভি সিরিজ ‘দ্য প্লেয়ার’-এর মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি।