রাশিয়ায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব
বাংলাদেশ ও রাশিয়ার যৌথ সাংস্কৃতিক চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে রাশিয়ার মস্কো ও সেইন্ট পিটার্সবাগর্ শহরে শুরু হলো বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। উৎসবের শিরোনাম ‘হ্যান্ড ইন হ্যান্ড, হার্ট টু হার্ট”।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে উৎসবে যোগ দেয়া দলে আছেন মমতাজ, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, প্রিয়াংকা গোপের মতো শিল্পীরা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো ১৯৭২ সাল থেকে বিদ্যমান সাংস্কৃতিক চুক্তির আওতায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৩ সালে ২০১৩-২০১৫ মেয়াদে একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর সে জন্যই ১০-১৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ।
১৩ সেপ্টেম্বর মস্কোর সকোলনিকি পার্কের মুক্তমঞ্চে থাকছে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। ১৪ সেপ্টেম্বর মস্কোর মলয় থিয়েটারের লবিতে আলোকচিত্র প্রদর্শনী ও এরপরে মিলনায়তনে দ্বিতীয় দফায় শিল্পীদের পারফর্ম্যান্স থাকছে।
এরপর সাংস্কৃতিক দলটি সেইন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে মস্কো ত্যাগ করবে। সেখানে একটি থিয়েটার হলে তারা অংশ নেবেন সাংস্কৃতিক আয়োজনে।
ফাইল ছবি
ফাইল ছবি
তিনি জানান, তার নাচের দল নৃত্যাঞ্চলের ৩০ জন শিল্পীর পাশাপাশি এ সফরে অংশ নেবে মণিপুরি নাচের একটি দল।
অন্যদিকে প্রিয়াংকা গোপের এটাই প্রথম রাশিয়া সফর। এই সফরে তিনি পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি।
“আমার উপর অনেক বড় দায়িত্ব। রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত গাওয়ার পাশাপাশি তাদের নিয়ে কথাও বলতে হবে আমাকে। এ সুযোগ আমার জন্য সত্যি বিশেষ কিছু।”
