প্রচ্ছদে নগ্ন শ্যারন স্টোন
বয়স ৫৭, কিন্তু নিজের দেহ নিয়ে এখনও আত্মবিশ্বাসী তিনি। আর তারই প্রমাণ দিতেই হয়তো বিশ্ববাসীর সামনে আবারও নগ্ন হলেন মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন। বরাবরই সাহসী হিসেবে পরিচিত এই তারকা বিবসনা হয়ে ছবি তুলেছেন ফ্যাশন ম্যাগাজিন হারপারস বাজারের নতুন সংখ্যার জন্য।
ছবিতে সম্পূর্ণ বিবসনা স্টোনকে দেখা গেছে শুধুমাত্র এক জোড়া ডিজাইনার জুতো এবং অলংকার পরিহিতা অবস্থায়। ছবির সঙ্গে থাকছে একটি প্রতিবেদনও যেখানে ২০০১ সালে মস্তিষ্কে রক্ত ক্ষরণের পর স্টোনের কাজে ফেরা এবং ক্যারিয়ারে মোড় ঘোরানোর সংঘর্ষেরকথা তুলে ধরা হয়েছে।
দুই দশকেরও বেশি সময় আগে প্রথম প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে আবির্ভূত হন শ্যারন স্টোন। ক্যারিয়ার চাঙা করার জন্যই তা করেছিলেন তিনি। মনে করে বললেন, "সবাই বলতো আমি আবেদনময়ী নয়, আর সে জন্য কাজ পাচ্ছিলাম না।"
আর এর পরেই সম্ভবত হলিউডি সিনেমার ইতিহাসে অন্যতম যৌন আবেদনময়ী চরিত্রটি রূপায়নের সুযোগ পান তিনি। নব্বইয়ের দশকের শুরুর দিকে ‘বেসিক ইন্সটিংক্ট’ চলচ্চিত্রের আবেদনময়ী খুনি ক্যাথেরিন ট্রামেলের ভূমিকায় তার অভিনয় আজও মনে রেখেছে দর্শক।
এরপর জীবন ও ক্যারিয়ারে বহু চড়াই উতরাই পেরুতে হয়েছে এই অভিনেত্রীকে, বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও আজও নিজের যৌনতা ও দেহ নিয়ে আত্মবিশ্বাসে পরিপূর্ণ এই অভিনেত্রী। দ্বিতীয়বারের মতো প্রচ্ছদে নগ্ন হওয়ার বিষয়ে বললেন, "আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হওয়ার চেষ্টা করছি না। একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেকে প্রশ্ন করা শুরু করবেন, 'আসলেই কোনটা আবেদন তৈরি করে?' সেটা কেবল স্তনের আকার বাড়ালে হয় না। এর মানে হলো উপস্থিত থাকা এবং মজা করা আর নিজেকে ততটা পছন্দ করা যাতে আপনার সঙ্গে থাকা ব্যক্তিকেও আপনি পছন্দ করেন। "
