২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে সাইফ: সুরক্ষিত ভবিষ্যৎ বেছে নাও

দাদী শর্মিলা ঠাকুর থেকে ‍শুরু করে মা অমৃতা সিং, বাবা সাইফ আলি খান, ফুপু সোহা আলি খান এবং সৎ মা কারিনা কাপুর খান - সবাই বলিউডের কৃতী অভিনয়শিল্পী হিসেবে স্বীকৃত। কাজেই সারা আলি খান অভিনয়ের দিকে ঝুঁকবেন সেটাই স্বাভাবিক। মেয়ের এই ঝোঁকের ব্যাপারে আপত্তি না থাকলেও পিতা হিসেবে সাইফ আলি খানের উপদেশ, সুরক্ষিত ভবিষ্যৎই বেছে নেয়া উচিৎ সারার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 04:11 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

সম্প্রতি ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাইফ বলেন, সারা এখন অনেক বড় হয়েছে, সে জানে তার কি করা উচিত। চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিবারের সন্তানদের মতো তারও স্বভাবতই সিনেমার প্রতি আগ্রহ জন্মেছে। তার রক্তেই আছে চলচ্চিত্র।

সাইফ আরও বলেন, আমার বোন সোহা আলি খান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, ব্যাংকের চাকরি ছেড়ে সিনেমায় কাজ করছে। ফিল্মের প্রতি আগ্রহ কেনই বা হবে না? ফিল্মে কাজ করার সুবাদে আমি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারছি, সবচেয়ে ভালো হোটেলে থাকতে পারছি, সবচেয়ে ভালো পানীয়ের স্বাদ নিচ্ছি।

তবে একজন অভিনেতাকে নান চড়াই উতরাই পেরুতে হয়, তাও জানিয়ে দিতে ভুললেন না নবাব সাহেব। 

আগামী বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করবে সারা। শিক্ষা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমি মাঝে মাঝে ভাবি, যদি সারা কোনো সাধারণ পেশায় নিয়োজিত হয়, তাহলে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। 

“অভিনয় ক্যারিয়ারে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্য পেশায় যা তেমন গুরুত্ব পায় না। যখন আমরা অভিনেতারা বুড়ো হয়ে যাবো, পর্দায় আমাদের চাহিদা কমে যাবে। কিন্তু একজন চিকিৎসক কিংবা আইনজীবীর চাহিদা তখন আরও বাড়বে। আমি চাই সারা এমন কোনো পেশা বেছে নিক, যেখানে তার ভবিষ্যৎ থাকবে সুরক্ষিত।

অমৃতা সিং এবং সাইফ আলি খানের বড় মেয়ে সারার জন্ম ১৯৯৩ সালে। ‘হ্যালো’ ম্যাগাজিনের ২০১২ সালের সংখ্যায় প্রথমবারের মতো মায়ের সঙ্গে প্রচ্ছদকন্যা হয়েছিলেন।