শাহরুখভক্ত রাধিকা
ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্টে বরাবরই সোজাসাপ্টা কথা বলেন। এবারও তাই শাহরুখ খানের প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ করলেন অকপটেই।
সম্প্রতি প্রকাশিত হয় শাহরুখের সিনেমা 'রাইস'-এর প্রথম ঝলক। আর তা দেখে আবারও শাহরুখের প্রেমে পড়েছেন বলে জানালেন রাধিকা।
টুইটারে 'বাদলাপুর' খ্যাত এই অভিনেত্রী লেখেন, "আমি জানি টুইট কতে বড্ড দেরি হয়ে গেল, কিন্তু আমা কৈশোরের প্রেম আবার জেগে উঠেছে এটা ('রাইস'-এর পোস্টার) দেখে..."
ভক্তের এই প্রশংসায় গলেছেন শাহরুখও। তিনিও তড়িৎ জবাব দেন, "রাধিকা আপ্টে, অনেক ধন্যবাদ। তোমার কৈশোরের প্রেম জাগিয়ে তুলতে পেরে আনন্দিত। তোমার সিনেমার জন্য শুভ কামনা রইলো, শুনেছি খুব ভাল হয়েছে।"
আর এই জবাব পেয়ে আপ্লুত হয়ে পড়েন রাধিকা। তিনি লেখেন, "এত সদয় জবাবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার সিনেমাটি দেখার জন্য তর সইছে না। #ফ্যানগার্লমোমেন্ট "
খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রাধিকার নতুন সিনেমা 'মাঝি: দ্য মাউন্টেইনম্যান"। কেতন মেহতা পরিচালিত সিনেমাটিতে তাকে দেখা যাবে নাওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে। এদিকে মাহিরা খানের বিপরীতে শাহরুখ খানের 'রাইস' মুক্তি পাচ্ছে ২০১৬ সালে।
