১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচ্ছেদের পর সানিয়া মির্জার সঙ্গে যা ঘটেছিল

ফারাহর কথায় সম্মতি জানিয়ে সানিয়া বলেন, "তুমি সেখানে না আসলে আমি হয়ত সেই শো করতে পারতাম না।"

বিচ্ছেদের পর সানিয়া মির্জার সঙ্গে যা ঘটেছিল
সানিয়া মির্জা। ছবি: ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

পাকিস্তানের ক্রিকেটার শোয়াব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা একা হাতে ছেলে ইঝানকে বড় করছেন, এগিয়ে নিচ্ছেন নিজের ক্যারিয়ারও। 

বিচ্ছেদের পর জীবনের অন্যতম কঠিন মুহূর্তগুলো নিয়ে সানিয়া বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন একটি অনুষ্ঠানে।

এনডিটিভি লিখেছে, ইউটিউব শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়াতে’ এসে এই টেনিস তারকা বলেছেন, মাতৃত্ব এবং কাজের ভারসাম্য বজায় রাখা সহজ কোনো কাজ নয়।

শোয়েব-সানিয়া বিয়ে করেছিলেন ২০১০ সালে। সাবেক এই খোলোয়াড় দম্পতির একটি পুত্র সন্তান আছে। শোয়েব সানিয়াকে ডাকা হত ‘শোয়ানিয়া’ নামে। এই দুজনের ঘর পুড়েছে গেল বছর। বিচ্ছেদের পর শোয়েব নতুন করে ঘর বাঁধলেও, জীবনে একাই আছেন সানিয়া, ছেলেকে মানুষ করার দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। 

সানিয়ার এই ভূমিকার প্রশংসা করে ফারাহ খান বলেন, “আপনি এখন একক মা। একক মা হওয়ার চেয়ে কঠিন আর কিছু নেই। এটা খুবই কঠিন। আমাদের সবাইকে আমাদের পথ বেছে নিতে হয় এবং ঠিক কোনটি কল্যাণকর তা খুঁজে বের করতে হয়।”

সানিয়া এ সময় একটি কঠিন দিনের কথা স্মরণ করে বলেন, “আমি ক্যামেরার সামনে বলব না, তবে এমন একটি মুহূর্ত ছিল যা হয়ত সব খারাপগুলোর মধ্যে একটি। যেদিন তুমি (ফারাহ খান) আমার সেটে এসেছিলে।”

সানিয়ার কথার উত্তরে ফারাহ খান বলেন, “তুমি থরথর করে কাঁপছিলে। আমি এর আগে তোমার ‘প্যানিক অ্যাটাক’ হতে দেখিনি। তাই যখন ডাকলে আমি খুব ভয় পেয়েছিলাম, আমার শুটিং ছেড়ে বাড়িতে পরার পাজামা ও হাওয়াই চটি পরে ছুটেছিলাম।”  

ফারাহর কথায় সম্মতি জানিয়ে সানিয়া বলেন, “তুমি সেখানে না আসলে আমি হয়ত সেই শো করতে পারতাম না। তুমি আমাকে বলেছিলে, ‘যাই হোক না কেন, তুমি শো করছ’।”

২০২৪ সালের জানুয়ারিতে, সানিয়ার পরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শোয়েবের সাথে তার বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে।

এরপর পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। 

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই শোয়েবের বিয়ের খবর