২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা চেরি ‘গাঙ্গুবাই’ সাজে

গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি- বলিউডের আলিয়া ভাটের এই হিট সিনেমায় কি নিজের কোনো মিল খুঁজে পান পূজা চেরি? বাংলাদেশের এই অভিনেত্রী সম্প্রতি সোশাল মিডিয়ায় কিছু ছবি দিয়েছেন, যার একটিতে তাকে গাঙ্গুবাই লুকে দেখা গেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 12:49 AM

Updated : 03 Nov 2022, 12:49 AM

Image

জর্জেটের হলুদ শাড়ি, কালো ব্লাউজ, কালো সানগ্লাস, কালো হিল, হাতে টকটকে লাল গোলাপে পূজা যেন অগ্নিগিরী। সাংবাদিক রুম্মান রশিদ খান ছবিতে মন্তব্য করেছেন- ‘গাঙ্গুবাই’। পূজা তার জবাব দিয়েছেন রহস্যময় ইমোতে।

Image

শুটিং, বেড়ানো কিংবা ঘরে-বাইরের ছবি আপলোড দিয়ে থাকেন এ চিত্রনায়িকা। রোববার ভিন্ন চেহারার চারটি ছবি আপলোড দিয়েছেন পূজা।

Image

হাইব্রিড ফটোগ্রাফির লোগো বসানো এসব ছবিতে পূজা আবেদনময়ী হয়ে ধরা দিয়েছেন।

Image

সম্প্রতি পূজা অভিনীত ‘হৃদিতা’ নামে সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমার ট্রেলার মুক্তির পর নানা কারণে আলোচিত হলেও সেভাবে ব্যবসা করতে পারেনি।