১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিন্দি-বাংলায় প্রেক্ষাগৃহে আসছে দেবের ‘বাঘাযতীন’

দেবের বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত।

হিন্দি-বাংলায় প্রেক্ষাগৃহে আসছে দেবের ‘বাঘাযতীন’

‘বাঘাযতীন’ সিনেমায় দেব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 09:00 PM

Updated : 23 Jun 2023, 09:00 PM

গত এপ্রিলেই জিৎ অভিনীত ’চেঙ্গিজ’ সিনেমাটি জাতীয় স্তরে বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছিল। এবার দীপক অধিকারী দেব অভিনীত ‘বাঘাযতীন’ সিনেমাটি ওই পথেই হাঁটছে।

শুক্রবার অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’ সিনেমার একটি পোস্টার টুইট করেন দেব। হিন্দি ও ইংরেজি ক্যাপশনে দুটি আলাদা পোস্ট দিয়েছেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, “ভারতের ভূমিপুত্র বাঘাযতীনের অমর কাহিনীকে আমরা এই প্রথম বড় পর্দায় নিয়ে আসছি।”

খাকি পোশাকে থাকা ওই পোস্টারে দেবের কাঁধে রয়েছে বন্দুক; চোখে তীক্ষ্ম দৃষ্টি, মাথায় পাগড়ি ও এক মুখ লম্বা দাড়ি দেখা গেছে। এমন নতুন বেশে দেবকে চেনাও ছিল বেশ কষ্টকর।

আনন্দবাজার লিখেছে, এর আগের লুকে সাধুর বেশে দেখা দিয়েছিলেন অভিনেতা। বাঘাযতীন সিনেমায় বেশ কয়েকটি লুকেই দেখা যাবে তাকে।

বাংলার পাশাপাশি হিন্দিতে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রসঙ্গে পরিবেশক শতদীপ সাহা বলেন, “বাংলা সিনেমার ক্ষেত্রে এটা নিসন্দেহে বড় পদক্ষেপ। তবে কতগুলো প্রেক্ষাগৃহে বা কীভাবে ছবিটা মুক্তি পাবে, সেই সংক্রান্ত তথ্য পরে জানাব।”

দেবের বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত। আরও আছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর।

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ‘বাঘাযতীন’। 

 

আরও পড়ুন

পুরানো খবর:

এবারে সত্যান্বেষী ‘ব্যোমকেশ’ কলকাতার দেব

পুরানো খবর:

ব্যোমকেশ হয়ে দুই প্রদেশে শুটিং করবেন দেব ও অনির্বাণ