১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

অদিতি-সিদ্ধার্থ এখন ‘মিসেস ও মিস্টার আদু-সিধু’

অদিতি এবং সিদ্ধার্থের বিয়ের সাদামাটা আয়োজনটাই নজর কেড়েছে সকলের।

অদিতি-সিদ্ধার্থ এখন ‘মিসেস ও মিস্টার আদু-সিধু’
অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ সূর্যনারায়ণ

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 07:38 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। ইন্সটাগ্রামে সাদামাটা বিয়ের কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন এই জুটি। 

হিন্দুস্থান টাইমস লিখেছে, তারকাদের বিয়েতে সাধারণ কয়েকদিন আগে থেকেই শুরু হয় তোড়জোর। কড়া নিরাপত্তার পাশাপাশি থাকে 'নো-ফটো' পলিসি। 

সেদিক সবার জন্য অদিতির বিয়ের ছবিগুলো চমকই বলতে হবে।

 তবে এই চমক বেশ উপভোগ করেছেন নেট-নাগরিকরা। শুভেচ্ছা জানাচ্ছেন নব দম্পতিকে। 

অদিতি এবং সিদ্ধার্থের বিয়ের সাদামাটা আয়োজনটাই নজর কেড়েছে সবার। একেবারে ঘরোয়াভাবে হয়েছে বিয়ে। এসেছিলেন নিকটাত্মীয়রা। 

বিয়েতে অদিতি পরেছেন বেইজ-গোল্ডেন শাড়ি। আর সঙ্গে কুন্দনের গয়না। সাদা কুর্তা পায়জামায় সেজেছেন সিদ্ধার্থ। 

বিয়ের সুন্দর ছবিগুলো পোস্ট করে অদিতি লিখেছেন, 'তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারএ। অনন্তকালের জন্য দুজনে জীবনসঙ্গী হলাম... এভাবেই সারাক্ষণ হাসব আমরা… কখনো বড় হব না… অনন্ত প্রেম, আলো ও জাদু… মিসেস ও মিস্টার আদু-সিধু।" 

ছবি দেখে শুভেচ্ছা জানিয়ে অনন্যা পান্ডে লিখেছেন, 'এত সুন্দর! অভিনন্দন'। সায়নী গুপ্ত উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘সুন্দর! অভিনন্দন লাভবার্ডস’।   

অভিনেত্রী আথিয়া শেঠি এবং ভূমি পেডনেকরও নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। 

সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘অভিনন্দন বাচ্চাদের (লাল হৃদয়ের ইমোজি)’। মনীষা কৈরালা লিখেছেন, ‘অভিনন্দন ডার্লিং... তোমাদের জন্য ভালোবাসার সুর!! 

২০২১ সালে সিনেমা 'মহা সমুদ্রম' র সেটে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয় অদিতির। সেই বছর থেকেই প্রেম শুরু হয় তাদের। ২০২৪ সালের ২৮ মার্চে তারা এনগেজমেন্টের খবর দেন।