২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নুশিন আদিবার নতুন গান

এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 10:45 AM

Updated : 14 Jan 2024, 10:45 AM

কণ্ঠশিল্পী নুশিন আদিবার নতুন একক গান আসছে। ‘হাই বেবি' শিরোনামের গানটির কথা লিখেছেন শাহিনূর মাসুদ।  সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।

গানটি প্রকাশিত হবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা মিনিটে,  শাহীনুর মাসুদ অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেল থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭' এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমি প্রচণ্ড উচ্ছ্বসিত। গানটি মেলো-রক ধাঁচের। আর এই ধরনের গান আমি আগে কখনোই গাইবার চেষ্টা করিনি।

“প্রথমে খানিকটা দোটানায় পরলেও সুরকার শাহরিয়ার রাফাতের দেওয়া সাহসের ফল এই কাজটি। রাফাত ভাইয়ের সাথে আরও একটি ওয়েব সিরিজের গানের কাজ করেছি। সেটিও দ্রুতই প্রকাশিত হবে।"

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)