গোয়ায় জয়ার দিনমান
ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান এখন ভারতের গোয়ায়। সেখানে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসর। সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের এই অভিনেত্রীর সিনেমা ‘নকশীকাঁথার জমিন’।
নির্মাতা আকরাম খানের এই সিনেমাটি ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছে এই উৎসবে। ফেস্টিভ্যালে অংশ নিয়ে নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম ও ফেইসবুকে দিয়েছেন জয়া আহসান।
