১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাকুল-ভিকির এমন ফ্যাশন কেন?

সিনেমা ছাড়াও ভক্তদের নানা রূপে দেখা দেন তারকারা; কখনও নজরকাড়া, কখনও উদ্ভট পোশাকে হাজির হন সোশাল মিডিয়া। এ যেন রীতিমত প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ায় হিরো-হিরোইনদের সামান্য বিরতিও ভক্ত-অনুরাগীদের মনে জন্ম দেয় প্রশ্ন আর গুঞ্জনের। কখনও দেখা গেছে, তারকা জুটিরা একই রঙের বা একই ধরনের পোশাক পরে ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। এবার সেই চেষ্টা দেখা গেল দক্ষিণী নায়িকা রাকুল প্রীত সিং আর বলিউডের ভিকি কৌশলের ইন্সটাগ্রামে। অবশ্য এর কারণ স্পষ্ট করেননি দুজনের কেউই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 02:37 PM

Updated : 27 Jan 2023, 02:40 PM

Image

ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে রাকুল প্রীত সিংয়ের ‘ছত্রীওয়ালী’; নিরাপদ যৌনতাকে গুরুত্ব দিয়ে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে এ সিনেমা।

Image

এই ছবিটি পোস্ট করে রাকুল জানিয়েছেন তার ব্যক্তিজীবনের কিছু মজার কথা। কিশোর বয়সে তারও ধারণা ছিল, ‘নর-নারীর চুম্বনেই বুঝি মেয়েরা গর্ভবতী হয়ে যায়।“

Image

রাকুলের ভাষ্য, ছেলেমেয়েদের বেড়ে ওঠার বয়সেই সঠিক ‘যৌনশিক্ষা’ প্রয়োজন। না হলে তার মত অনেকেই ভুল ও হাস্যকর ধারণা নিয়ে বড় হতে পারে।

Image

২০০৯ সালে দক্ষিণ ভারতের ‘গিলি’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে অভিষেক ঘটে রাকুলের; তামিল, তেলেগু ও হিন্দি ভাষার দুই ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি বছরের রাকুলের আরও চারটি সিনেমা আসছে পর্দায়। সেগুলোর মধ্য ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় এই নায়িকা অভিনয় করেছেন কমল হাসানের সঙ্গে।

Image

ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন সিনেমা ‘গোবিন্দা নাম মেরা’, সেখানে তিনি জুটি বেঁধেছেন ভূমি পেডনেকরের সাথে।

Image

ভিকির এই ছবিতে তার স্ত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, “আমার জীবনের একরাশ আনন্দের নাম ভিকি।”

Image

ভিকির জবাব, “মনে রাখবেন, অভিনেতা ভিকিকে ক্যাটও সমঝে চলেন।“