Published : 31 Oct 2025, 09:29 PM
শাহরুখপুত্র আরিয়ান খানের ওটিটি সিরিজ মুক্তির পর কেবল আলোচনার জন্ম দেয়নি, প্রশংসা কুড়িয়েছে দর্শক সমালোচকদেরও।
এবার কূটনীতিক, লেখক, বক্তা, সোশাল মিডিয়া সেলিব্রিটি হিসেবে শশী থারুর কথা বলেছেন আরিয়ানের প্রথম কাজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে।
তার ভাষ্য, এই সিরিজটি একেবারে ‘খাঁটি সোনা’। অভিষেকেই তরুণ নির্মাতা যে বিদ্রুপাত্মক বার্তা দিতে পেরেছেন তাতে ‘সাহসের প্রয়োজন হয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
ইন্ডিয়া টুডে লিখেছে, ‘দ্য ব্যাডস অব বলিউড’ দেখে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন শশী থারুর।
মাঝে সর্দিকাশিতে ভুগে বাড়িতে বিশ্রামের ছিরেন থারুর। এই ছুটিতে ওটিটির দুনিয়ায় ঘোরাফেরা করছেন তিনি।
থারুর লিখেছে, “সর্দিকাশিতে ভুগছি। তাই দুদিনের জন্য সমস্ত কাজ থেকে ছুটি নিয়েছি। এই অবস্থায় আমার কর্মীরা এবং আমার বোন স্মিতা থারুর কম্পিউটার থেকে চোখ সরিয়ে ওটিটিতে মন দেওয়ার পরামর্শ দিলেন। ওটিটিতে আজ পর্যন্ত যা যা দেখেছি, তার মধ্যে এবার অনন্য কিছু দেখলাম। একেবারে সোনা!”
আরিয়ানের লেখা এবং পরিচালনার প্রশংনা করে তিনি আরও লেখেন, “‘দ্য ব্যাড্স অব বলিউড’ দেখে আমি প্রশংসা করার জন্য ভাষা খুঁজে পাচ্ছি না। সিরিজটির সঙ্গে বোঝাপড়া তৈরি হতে একটু সময় লাগে। কিন্তু একবার ভালো লেগে গেলে ছাড়া যায় না। কী ক্ষুরধার লেখনি, নির্ভীক পরিচালনা। যে সাহসের সঙ্গে বিদ্রুপ দেখানো হয়েছে এই সিরিজে, সত্যিই বলিউডের এটা প্রয়োজন ছিল।”
সিরিজের টানটান উত্তেজনার সঙ্গে পরতে পরতে থাকা ব্যঙ্গ বেশ পছন্দ হয়েছে এই রাজনীতিবিদের।
তিনি লেখেন, “গল্প শক্তিশালীভাবে বলা যায়, দেখিয়ে দিয়েছে এই সিরিজটির সাতটি পর্ব। আরিয়ান খানকে স্যালুট। অসাধারণ কাজ করেছ তুমি।”

এখানেই শেষ নয়। শাহরুখ খানকে নিজের পোস্টে ট্যাগ করে শশী লেখেন, “একজন বাবা হিসাবে আর এক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত!”
বিতর্কিত চুম্বন দৃশ্য, রাণবীর কাপুরের ধূমপানসহ কয়েকটি বিষয়ে মুক্তির পরপরই আলোচিত ও সমালোচিত হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। এছাড়া মানহানির অভিযোগে নির্মাতাদের বিরুদ্ধে দুই কোটি রুপির ক্ষতিপূরণ দাবিতে মামলা ঠুকে দিয়েছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।
সিরিজটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা গেঝে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে।
শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে এসেছে সিরিজে।
এতে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে।
'কেউ হারে আর কেউ হার মেনে নেয়', কেন বললেন আরিয়ান খান
আরিয়ানের 'ফরমায়েশে' জেরবার ববি দেওল, রাতেই ফোন শাহরুখকে
কারাগারে অপরাধীদের মধ্যে আরিয়ান 'বিপদে' ছিলেন
আরিয়ানের 'ফরমায়েশে' জেরবার ববি দেওল, রাতেই ফোন শাহরুখকে
আইনি বিপাকে শাহরুখপুত্রের সিরিজ, ক্ষতিপূরণের মামলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার