Published : 05 Oct 2025, 10:15 AM
নির্মাতা হিসেবে ক্যারিয়ারের প্রথম কাজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর নানা আলোচনা এবং আইনি জটিলতায় জড়ালেও এতদিন চুপ করে ছিলেন এর পরিচালক আরিয়ান খান। এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে সিরিজটি নিয়ে কথা বলেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিবৃতিতে শাহরুখপুত্র আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলে তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তার সিরিজ়েই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপটি।
সংলাপটি হল, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।”
এই কথাটি তাকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানিয়েছেন আরিয়ান।
আরিয়ান বলেছেন ‘দ্য ব্যাড্স অব বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে তা পর্দায় গল্প তুলে ধরতে চান বলে জানিয়েছেন আরিয়ান।
আরিয়ান বলেন, “সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। ঠিক জরজ (সিরিজেরর চরিত্র) যেমন বলেছিল, ‘এ বার চিনতে পারছ আমি কে?’”
বিতর্কিত চুম্বন দৃশ্য, রাণবীর কাপুরের ধূমপানসহ কয়েকটি বিষয়ে মুক্তির পরপরই আলোচিত ও সমালোচিত হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। এছাড়া মানহানির অভিযোগে নির্মাতাদের বিরুদ্ধে দুই কোটি রুপির ক্ষতিপূরণ দাবিতে মামলা ঠুকে দিয়েছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।
সাত পর্বের সিরিজের প্রথমটিতে দেখানো হয়েছে, একজন সরকারি কর্মকর্তা একটি পার্টি থেকে এক তরুণকে গ্রেপ্তার করে মাদক সেবনের অভিযোগে।
২০২১ সালে প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে গ্রেপ্তার করে শোরগোল ফেলে দেয় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ান খানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহ পর বেশ কিছু শর্তে জামিন পেয়েছিলেন আরিয়ান। শর্ত ছিল, তার পাসপোর্ট জমা রাখতে হবে আদালতের কাছে। প্রত্যেক শুক্রবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে। অভিযুক্ত কিংবা সাক্ষীদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি। আর বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না।
পরের বছর এনবিসি জানায় ওই মাদক মামলায় অভিযোগপত্রে আসামির তালিকা থেকে আরিয়ানের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ তদন্তে আরিয়ানের বিরুদ্ধে যথেষ্ঠ অভিযোগ মেলেনি।
সিরিজটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা গেঝে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে।
শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে এসেছে সিরিজে।
সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে।
আরিয়ানের 'ফরমায়েশে' জেরবার ববি দেওল, রাতেই ফোন শাহরুখকে
কারাগারে অপরাধীদের মধ্যে আরিয়ান 'বিপদে' ছিলেন
আরিয়ানের 'ফরমায়েশে' জেরবার ববি দেওল, রাতেই ফোন শাহরুখকে
আইনি বিপাকে শাহরুখপুত্রের সিরিজ, ক্ষতিপূরণের মামলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার