২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দক্ষিণে মুখ দেখিয়ে কত পেলেন জাহ্নবী?

প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে শ্রীদেবীকন্যাও বাড়াচ্ছেন নিজের দর।

দক্ষিণে মুখ দেখিয়ে কত পেলেন জাহ্নবী?

জাহ্নবী কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 10:41 PM

Updated : 24 Apr 2023, 10:41 PM

বলিউডে নামার বছর পাঁচেকের মধ্যেই অভিনেতা এন টি আর জুনিয়রের বিপরীতে দক্ষিণী সিনেমায় পা রাখতে চলেছেন জাহ্নবী কাপুর। আর সেই সিনেমার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক তিনি নিচ্ছেন বলে গুঞ্জন চলছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, তামিল, তেলেগু সিনেমার বেশিরভাগ নায়িকাদের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন শ্রীদেবীকন্যা, সে অঙ্ক পাঁচ কোটি রুপি।

দক্ষিণের তারকাদের যেমন আগ্রহ থাকে বলিউডে, তেমনি হিন্দি সিনেমার তারকারাও ইদানিং ঝুঁকছেন দক্ষিণের সিনে জগতে।

আগেই জানা গিয়েছিল, দক্ষিণের তারকা এন টি আরের নতুন সিনেমা ‘এনটিআর ৩০’-তে কাজ করতে চলেছেন জাহ্নবী। কিছুদিন আগে পারিশ্রমিকের অঙ্ক ৪ কোটি রুপি শোনা গেলেও এখন তা ৫ কোটিতে গিয়ে ঠেকেছে।

Image

জাহ্নবী কাপুর

২০১৯ সালের ‘সাহো’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে প্রস্তাব দেওয়া হলে ৭ কোটি রুপি চেয়েছিলেন তিনি, পরে একই সিনেমার জন্য শ্রদ্ধা কাপুর নিয়েছিলেন ৫ কোটি রুপি।

এবার প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে জাহ্নবীও বাড়াচ্ছেন নিজের দর।

এনটিআর জুনিয়রের সঙ্গে কাজ করার পরে রাম চরণের বিপরীতে জাহ্ণবীকে দেখা যাবে বুচি বাবু পরিচালিত এক নতুন সিনেমায়।

পুরনো খবর:

সবচেয়ে সুন্দরী না হতে পারি, আমিই সবচেয়ে পরিশ্রমী: জাহ্নবী
স্বপ্ন পূরণে কাকে মিনতি করতেন জাহ্নবী?