১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহজাবীনের 'সাবা' এল ওটিটিতে

হইচইয়ে দেখা যাচ্ছে সিনেমাটি।

মেহজাবীনের 'সাবা' এল ওটিটিতে
'সাবা' সিনেমার দৃশ্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 11:35 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

মা ও মেয়ের গল্পে দেশের প্রেক্ষাগৃহে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ নামের যে সিনেমাটি মুক্তি পেয়েছিল গেল সেপ্টেম্বরে, এবার সেটি এবার ওটিটিতে প্রচার হচ্ছে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চলছে সিনেমাটি। 

ফেইসবুকে এক পোস্টে হইচই লিখেছে, "এই শহরে কিছু মেয়ে বড় হয় দায়িত্বের ছায়ায়, আর নিজেকে চিনে নেয় দৈনন্দিন লড়াইয়ে। আসছে 'সাবা’, মা, মেয়ে, আর বেঁচে থাকার একান্ত গল্প। ১৯ ডিসেম্বর থেকে হইচইয়ে উপভোগ করুন।"

মাকসুদ হোসাইনের পরিচালনায় মধ্যবিত্ত পরিবারের মা ও মেয়ের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সাবা’ সিনেমা।  

নব্বই মিনিট দৈর্ঘ্যের সিনেমার চিত্রনাট্য করেছেন নির্মাতা মাকসুদ হোসাইন ও তার স্ত্রী ত্রিলোরা খান।

সিনেমায় দেখা যাবে, সাবার বাবা নেই, মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইল চেয়ারে ‘বন্দি’ মায়ের একমাত্র ভরসা মেয়ে সাবা। সংসারের বোঝা ও মায়ের সেবার দায়িত্বে ব্যস্ত থেকে নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি সে। অর্থকষ্টে জর্জরিত সাবা চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করে তুলতে। কিন্তু হঠাৎ শিরিনের হার্ট অ্যাটাক হলে চিকিৎসক জরুরি অপারেশনের কথা জানান। তখন দিশাহারা সাবার জীবনে নেমে আসে নতুন সংকট।

মেহজাবীন চৌধুরী ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।

সিনেমাটি বেশ কিছু চলচ্চিত্র উৎসব ঘুরে গেল ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবা’র যাত্রা টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছে।

চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

আরও পড়ুন:

বিদেশ ঘুরে মেহজাবীনের 'সাবাআসছে দেশের মাটিতে 

বেঙ্গালুরু উৎসবে মেহজাবীনের 'সাবাপুরস্কৃত

মেহজাবীনের 'সাবা'র টরন্টো যাত্রা

এবার বুসান যাত্রায় মেহজাবীনের 'সাবা'

সৌদির উৎসবে মেহজাবীনের 'সাবা