১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আমিরের বিবাহিত জীবন পারফেক্ট না হওয়া পর্যন্ত…’, সালমানের যে মন্তব্য ভাইরাল

“উনি থামছেনই না, আর আপনি বিয়েই করছেন না!"

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 08:57 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

ষাট পেরুনো বলিউডি অভিনেতা আমির খানের বিয়ের পর তার বন্ধু অভিনেতা সালমান খানের পুরনো একটি মন্তব্য নতুন করে সামনে এসেছে। যেখানে আমিরের বিবাহিত জীবন নিয়ে রসিকতা করেছেন ‘ভাইজান’ খ্যাত অভিনেতা।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ লিখেছে, ‘দ্য কপিল শর্মা শোয়ে’ সালমানকে কপিল বলেন "আমির স্যার তো এই সেদিন সবাইকে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে আলাপ করালেন। অথচ আপনি তো তার চেয়ে ৬ মাসের ছোট! উনি থামছেনই না, আর আপনি বিয়েই করছেন না!"

এই শোটি হয়েছিল গেল বছর। আমির যখন গৌরী স্প্র্যাটকে নিজের প্রেমিকা হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার পর পর। 

কপিলের ওই কথা সালমান হাসতে হাসতে বলেছিলেন, "দেখো ভাই, আমিরের ব্যাপারটা পুরোপুরি আলাদা। ও এক অসাধারণ ব্যক্তিত্ব। সারা দুনিয়া জানে যে আমির হল একজন ‘পারফেক্টশনিস্ট’। ও যতক্ষণ না বিয়ে বা বিবাহিত জীবনকে একদম নিখুঁত বা পারফেক্ট করে তুলতে পারছে, ও একটার পর একটা বিয়ে করতেই থাকবে!"

মুম্বাইয়ে নিজের বাসভবনে গৌরীকে বিয়ে করেন আমির। আর এর মাধ্যমে তিনবারে সংসার জীবনে প্রবেশ করলেন তিনি। সে আয়োজনে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে উপস্থিত ছিলেন আমিরের আগের দুই সংসারের তিন সন্তান ইরা খান, জুনাইদ খান ও আজাদ খান। ছিল গৌরীর সাত বছরের ছেলেও। 

গৌরীর সঙ্গে ৬১ বছর বয়সি আমিরের প্রেমের খবর সামনে আসে গেল বছর তার জন্মদিনে। আর এবার জুন মাসের শুরুতে তিনি জানিয়েছিলেন, ৫ জুলাই গৌরীকে বিয়ে করছেন তিনি।

এর আগে আমির তার ছেলেবেলার বন্ধু রীনা দত্তকে বিয়ে করেন ১৯৮৬ সালে। ১৬ বছর সংসারের পর ২০০২ সালে রীনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তার ওই সংসার টিকেছিল ১৬ বছর। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিচ্ছেদ হয়। 

এদিকে ৬১ বছর বয়সেও সালমানের নামের আগে থেকে ‘ব্যাচেলর’ শব্দটি সরেনি। সঙ্গীতা বিজলানী, সোমি আলী, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আরও অনেক অভিনেত্রী ও নারীর নাম সালমানের সঙ্গে জড়ালেও, তাদের কারো সঙ্গেই বিয়ের পিড়ি পর্যন্ত যাননি সালমান। 

আর পড়ুন-

গৌরীতে যে কারণে 'শান্তি পেয়েছেন আমির'

গৌরীর সঙ্গে ঘর বাঁধলেন আমির খান

প্রবল বৃষ্টির মধ্যেই আমিরের বিয়ের প্রস্তুতি

আমিরের তৃতীয় বিয়ের সানাইয়ের সুরথাকবেন ছেলেমেয়েরাও

জন্মদিনেই বিয়ে করছেন সালমান?

বিয়ে না করা নিয়ে যা বলেছিলেন সালমান খান