২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়া ফের ইউএনডিপির শুভেচ্ছা দূত

এই নিয়ে দ্বিতীয়বার জাতিসংঘ সংস্থাটির সঙ্গে যুক্ত হলেন এই অভিনেত্রী।

জয়া ফের ইউএনডিপির শুভেচ্ছা দূত

জয়া ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হয়েছেন আরও দুই বছরের জন্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 12:57 PM

Updated : 04 Feb 2023, 03:43 PM

অভিনেত্রী জয়া আহসান জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হয়েছেন আগামী দুই বছরের জন্য। এই দায়িত্ব তিনি পেয়েছেন দ্বিতীয়বারের মতো।

ঢাকা-কলকাতার সিনেমায় কাজ করা ব্যস্ত এই অভিনেত্রী নিজেই ফেইসবুকে এই খবর দিয়েছেন।

উচ্ছ্বসিত জয়া বলছেন, ফের ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়ায় তিনি আনন্দিত এবং সম্মানিতও।

Image

জয়া আহসান

তিনি লিখেছেন “আগামী দুবছর ইউএনডিপির সাথে আমি জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ইত্যাদি বিষয়ে একসাথে কাজ করব। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও সচেতনতা বাড়াতে কাজ করব I”

জয়া ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন, যা কার্যকর হয়েছে গেল বৃহস্পতিবার থেকে।

Image

গত বৃহস্পতিবার থেকে জয়া ফের এই দায়িত্বে আসেন

জয়া আহসান কিছুদিন আগেই বলিউডে তার প্রথম হিন্দি সিনেমা ‘করক সিং’ সিনেমার শুটিং শেষ করেছেন, এই সিনেমার নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।

এছাড়া গত মাসেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘ঝরা পালক’। যেখানে কবিপত্নী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া।