২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের বাড়িতে ‘নোলকজানের পালা’

সায়েক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় এই পালা নাট্য পরিবেশন করবে আহির বাংলা।

সেলিম আল দীনের বাড়িতে ‘নোলকজানের পালা’

নোলকজানের পালা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 11:14 AM

Updated : 09 Sep 2022, 11:14 AM

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিলে তার গ্রামের বাড়িতে মঞ্চস্থ হবে পালা নাট্যের আসর ‘নোলকজানের পালা’।

সেলিম আল দীন কেন্দ্রের আয়োজনে সায়েক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় শুক্রবার এই পালা নাট্য পরিবেশন করবে আহির বাংলা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেলিম আল দীন কেন্দ্র জানিয়েছে, ফেনী ছাড়াও দেশের বিভিন্ন স্থানের সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক এবং সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন অতিথি হয়ে আসবেন ওই অনুষ্ঠানে।