২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চলছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’, সঙ্গে ‘২৮ ইয়ারস লেটার’

স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় শুক্রবার চলছে জুরাসিক ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ারস লেটার’।

ঢাকায় চলছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’, সঙ্গে ‘২৮ ইয়ারস লেটার’
‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’ সিনেমার পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 01:10 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

হলিউডের আরও দুইটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় শুক্রবার থেকে দেখা যাচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ারস লেটার’।  

বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, বুধবার বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ শো পেয়েছে ২২টি এবং ‘২৮ ইয়ারস লেটার’ সিনেমার ১৬টি শো পেয়েছে।

'জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ'

হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমাটি এই সিরিজের ছয় নম্বর সিনেমা। 

এটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এই সিনেমাটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ চলচ্চিত্রের একটি স্বতন্ত্র সিক্যুয়েল।

সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি।

 '২৮ ইয়ারস লেটার'

গত ২০ জুন মুক্তি পায় ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন সিনেমা ‘২৮ ইয়ারস লেটার’।  হরর ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়র’ খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। 

এই সিনেমায় অভিনয় করেছেন অ্যালফি উইলিয়ামস, জোডি কোমার, অ্যারন টেলর জনসন এবং ‘হ্যারি পটার’ সিরিজের ‘লর্ড ভলডেমর্ট’ রাফ ফাইনস।