২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কল্কি ২৮৯৮এডি’ এল ওটিটিতে

কোরিয়ার ড্রামা সিরিজ 'দ্য ফ্রগ'  সহ আরো কিছু সিরিজ ও সিনেমা দেখা যাবে চলতি সপ্তাহের ওটিটির বিভিন্ন প্ল্যাটফর্মের পর্দায়।

‘কল্কি ২৮৯৮এডি’ এল ওটিটিতে
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজের পোস্টার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 04:08 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

ভারতের দক্ষিণের তারকা প্রভাস এবং হিন্দি ইন্ডাস্ট্রির নায়িকা দীপিকা পাডুকোনের  ‘কল্কি ২৮৯৮এডি’ সিনেমা এতদিন প্রেক্ষাগৃহ মাতিয়ে এবার এসেছে ওটিটিতে। 

এছাড়া হিন্দি সিনেমার চিত্রনাট্যকার সেলিম খান ও জাভেদ আখতারের কর্মজীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘অ্যাংরি ইয়ং মেন’ প্রচার করছে অ্যামাজন প্রাইম ভিডিও।

এদিকে দক্ষিণী তারকা ধানুশের ৫০তম সিনেমা 'রায়ান' এবার দেখা যাবে আমাজন প্রাইমে। কোরিয়ার ড্রামা সিরিজ 'দ্য ফ্রগ'সহ আরো কিছু সিরিজ ও সিনেমা দেখা যাবে চলতি সপ্তাহের ওটিটির বিভিন্ন প্ল্যাটফর্মের পর্দায়। 

‘কল্কি ২৮৯৮এডি’ নেটফ্লিক্সে

প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলার পর ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮এডি’ শুক্রবার থেকে নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে। নাগা অশ্বিন পরিচালিত সায়েন্সফিকশনধর্মী এ সিনেমায় পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় পর্দায় এসেছেন প্রভাস। আর দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন ‘পদ্মা’ নামের চরিত্রে। এছাড়াও এ সিনেমায় আছেন বলিউডের মেগাতারকা অমিতাভ বচ্চন এবং দক্ষিণের কমল হাসানের মত বাঘা বাঘা অভিনেতারা। সিনেমাটির হিন্দি সংস্করণ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

‘অ্যাংরি ইয়ং মেন’ অ্যামাজন প্রাইম ভিডিওতে

‘জঞ্জির’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে, যার সুবাদে তারকা বনে গিয়েছিলেন ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। সেখানে অমিতাভ পরিচিত হন ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে। 

ওই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন সেলিম খান ও জাভেদ আখতার। যাদের হাত দিয়ে কেবল ‘জঞ্জির’ নয়, সুপার হিট ২৪টি সিনেমার চিত্রনাট্য পেয়েছিল বলিউড।

এই চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদের ব্যক্তি এবং কাজের জীবন নিয়ে তিন পর্বের  তথ্যচিত্র ‘অ্যাংরি ইয়ং মেন’ এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এটি পরিচালনা করেছেন নর্মতা রাও।

ধানুশের 'রায়ান' আমাজন প্রাইমে

ভারতের দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুশের অ্যাকশন থ্রিলার সিনেমা 'রায়ান'। এটি এই অভিনেতার ৫০তম সিনেমা। ধানুশ এতে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখা ও পরিচালনার কাজটিও করেছেন। 

‘রায়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৬ জুলাই। এক মাস পর সিনেমাটি শুক্রবার থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে। সিনেমার গল্প নির্মিত হয়েছে গ্যাংস্টারদের লড়াই নিয়ে। যেখানে শুরুতেই উঠে আসবে সাধারণ একটি পরিবারের গল্প।

এক বিবাদ থেকে নিজের পরিবারকে বাঁচাতে একজন মানুষকে কীভাবে আন্ডারওয়ার্ল্ডের বিপজ্জনক জগতে পদার্পণ করে, সেই গল্পই দেখা যাবে এই সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন কিষান, কালিদাস জয়রাম, এস জে সূর্য, দুশারা বিজয়ন, অপর্ণা বালামুরালি, প্রকাশ রাজ।

দেখা যাচ্ছে বহুল প্রত্যাশিত 'পাচিনকো সিজন ২'

কোরিয়ান লেখন মিন জিন লি’র উপন্যাস থেকে থেকে 'পাচিনকো’ সিরিজের গল্প লিখেছেন সু হিউগ। আর পরিচালনা করেছেন কোগোনাদা ও জাস্টিন চোন। 

২০২২ সালে পাচিনকোর প্রথম সিজন মুক্তির পর  প্রশংসিত হয়। এরপর থেকে সিরিজটির দ্বিতীয় সিজনের জন্য দর্শকের অপেক্ষা শুরু হয়। অপেক্ষারা পালা শেষ করে শুক্রবার অ্যাপল টিভি প্লাসে প্রচারিত হয়েছে 'পাচিনকো সিজন ২'। 

১৯১৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কোরিয়ান পরিবারের চার প্রজন্মের গল্প উঠে এসেছে এই সিরিজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওসাকায় গিয়ে নতুন জীবন শুরু করা কোরিয়ান অভিবাসীদের জীবনযাত্রার অবস্থা এবং বৈষম্যের গল্প উঠে এসেছে এখানে।

নেটফ্লিক্সে ড্রামা সিরিজ 'দ্য ফ্রগ'

দক্ষিণ কোরিয়ার রহস্য ক্রাইম থ্রিলার সিরিজ 'দ্য ফ্রগ'।  শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজটি।

পাহাড় আর লেক দিয়ে ঘেরা মনোরম এক গ্রামাঞ্চলে একটি মোটেল চালান এক ব্যক্তি। বেশ সুখেই দিন কাটছিল মোটেলের মালিকের। সেই মোটেলে একদিন অতিথি হয়ে আসেন রহস্যময় এক নারী। এরপর থেকে এলোমেলো হয়ে উঠে মোটেল মালিকের জীবন। 

এতে অভিনয় করেছেন ইউন কিসাং, গো মিন-সি, লি জিওং-ইউন, কিম ইউন-সিওক এবং পার্ক জি-হওয়ান।