১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাজলরেখার প্রথম গান

'কাজলরেখা' সিনেমার শুটিং, এডিটিং শেষ, এসে গেছে পাত্রপাত্রীদের লুক ও পোস্টার। এবার সোশাল মিডিয়ায় প্রকাশ হয়েছে সিনেমা প্রথম গান। ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি,অন্তরা মণ্ডল ও হুমায়ারা ইশিকা। এই গানের মধ্য দিয়ে সিনেমার আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে বলে ফেইসবুকে জানিয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সরকারি অনুদানের এই সিনেমা নির্মিত হয়েছে মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’ অবলম্বনে। ‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এ সিনেমা দিয়ে। আরও কাজ করেছেন শরিফুল রাজ,  খাইরুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা।  আগামী বছর মুক্তি পাবে 'কাজলরেখা'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 03:49 PM

Updated : 30 Dec 2023, 03:49 PM