১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কাজলরেখা’র রাজা-রানিরা যেমন

চারশ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘কাজলরেখার’ পাত্রপাত্রীরা কে কেমন সাজে পর্দায় আসছেন তার আভাস দিয়েছে সোশাল মিডিয়া। ফেইসবুক ‘কাজলরেখার’ সিনেমার পেইজে প্রকাশ করা হয়েছে রাফিয়াত রশিদ মিথিলা, শরিফুল রাজসহ কয়েকজনের লুক। মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’ অবলম্বনে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 08:02 PM

Updated : 27 Dec 2023, 10:01 PM

Image

‘কাজলরেখা’র মাধ্যমে প্রথমবার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় কাজ করেছেন অভিনেত্রী মিথিলা। ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে তাকে দেখা যাবে এ সিনেমায়।

Image

সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন রাজার বন্ধু রাজপুত্র খাইরুল বাশার। রাজা ও খলনায়কের সঙ্গে গাউসুল আলম শাওন

Image

‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এ সিনেমা দিয়ে

Image

‘কাজলরেখা’ সিনেমার এক শিশুশিল্পী। গত আটমাসে দুর্গাপুর, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার, মাওয়া ঘাট, পদ্মা নদী, সুন্দরবন, ঢাকার জামদানী পল্লীসহ আরও কিছু জায়গায় শুটিং করেছেন তারা। নির্মাতার পরিকল্পনা আগামী বছরের ফেব্রুয়ারিতে ‘কাজলরেখা’ মুক্তি দেওয়ার

Image

২০০৯ সালে ‘মনপুরা’ সিনেমা মুক্তির পর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ঘোষণা ছিল, ‘কাজলরেখা’ বানাবেন তিনি। কিন্তু সেটা হয়নি। এক দশক পর ২০২০ সালে সিনেমা তৈরিতে পাওয়া যায় সরকারি অনুদান। মাঝে বাধ সাধে মহামারী। শেষমেশ চলতি বছরের এপ্রিলে নেত্রকোণার দুর্গাপুরে কাজলরেখার শুটিং শুরু হয়। শুটিং শেষে এখন প্রকাশ হল অভিনয়শিল্পীদের লুক

পুরানো খবর:

শুটিং শেষ, ফেব্রুয়ারিতে মিলবে ‘কাজলরেখা’র দেখা

পুরানো খবর:

মৈমনসিংহ গীতিকা থেকে সেলিমের ‘কাজলরেখা’