২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফির সঙ্গে বিয়ে ভাঙলেন জো জোনাস

বিচ্ছেদের কিছুদিন আগেও বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল জোনাস ও টার্নারকে।

নিউজ ডেস্ক

Published : 13 Feb 2024, 10:37 PM

Updated : 13 Feb 2024, 10:37 PM

চার বছরের দাম্পত্যের ইতি টানলেন হলিউডের জনপ্রিয় তারকা জুটি জো জোনাস ও সোফি টার্নার। মঙ্গলবার জোনাস ব্রাদার্স গায়ক ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টি আদালতে বিচ্ছেদের আবেদন করেন। আদালতের নথি বলছে, দুই পক্ষের দাম্পত্য জীবন ভেঙে গেছে।

২০১৬ সালে ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাস। তার পরের বছরই বাগদান সারেন তারা। ২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। এই দম্পতির সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। তালাকের নথি অনুসারে, সন্তানদের যৌথ হেফাজতে চেয়েছেন জোনাস।

বিচ্ছেদের কিছুদিন আগেও বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল জোনাস ও টার্নারকে। জোনাস ব্রাদার্সের মিউজিক সফরেও একসঙ্গে ছিলেন তারা। এমনকি কিছুদিন আগে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন জোনাস, যাতে তার বিয়ের আংটি স্পষ্টভাবে দেখা গেছে। সংবাদ সূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)