২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে জমা দিতে বাংলাদেশি সিনেমা আহ্বান

আগ্রহী চলচ্চিত্র প্রযোজকরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা জমা দিতে পারবেন।

অস্কারে জমা দিতে বাংলাদেশি সিনেমা আহ্বান

অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 05:11 PM

Updated : 08 Sep 2022, 05:12 PM

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৫তম আসরে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বেস্ট ইন্টারন্যশনাল ফিচার ফিল্ম, অর্থাৎ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা জমা দিতে পারবেন আগ্রহী চলচ্চিত্র প্রযোজকরা।

মঙ্গলবার কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বরের আগ পর্যন্ত বাংলাভাষায় নির্মিত চলচ্চিত্র জমা দেওয়া যাবে এবার।

সিনেমাগুলো বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে টানা সাতদিন প্রদর্শিত হবে হবে এবং ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। এইসব শর্ত পূরণ করা পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আশীর্বাদ চলচ্চিত্র’ (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে সেই ফরম জমা দিতে হবে।

যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ ৯৫তম অস্কারের পুরস্কার বিতরণ হবে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।