১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুক্তির আলোয় আসছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’

আগামী ১৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে 'নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরি টেল'।

মুক্তির আলোয় আসছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’
‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ এর পোস্টার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 08:05 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

দুই বছর আগে দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী নয়নতারার জীবনের গল্প নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা এসেছিল। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পাচ্ছে সিনেমাটি। 

নিউজ১৮ লিখেছে, দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। 

সিনেমাটি প্রস্তুত, ১৮ নভেম্বর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে সিনেমাটি।   

বুধবার নেটফ্লিক্স সিনেমাটির পোস্টার শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে লাল গালিচায় দাঁড়িয়ে নয়নতারা পেছন ফিরে তাকিয়ে আছেন, আর তার ছবি তুলছেন পাপারাজ্জিরা।

পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পর্দা এবং বাস্তব জীবনের এক তারকা।’  

এক ঘণ্টা একুশ মিনিটের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গৌতম বাসুদেব মেনন। এই তথ্যচিত্রের মাধ্যমে দর্শকরা নয়নতারার জীবনের অজানা দিক এবং ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে পারবেন। অভিনেত্রীর শৈশব, তার চলচ্চিত্রে প্রবেশ এবং সেই সঙ্গে সফলতার পথে আসা চ্যালেঞ্জগুলোও দেখা যাবে। পেশাদার জীবনের পাশাপাশি দেখা যাবে প্রেমের গল্প এবং তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক। 

নয়নতারা-ভিগনেশের বিয়ের কিছু অদেখা দৃশ্য দেখা যাবে এই তথ্যচিত্রে। 

নয়নতারার এই সিনেমাটির প্রোমো প্রকাশ হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। 

তখন নির্মাতা বলেছিলেন, ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ তৈরির পিছনে উদ্দেশ্য হলো দর্শকদের নয়নতারার জীবনের যাত্রাপথ সম্পর্কে জানানো। 

নয়নতারা-ভিগনেশকে নিয়ে মানুষের জানার আগ্রহ রয়েছে। কীভাবে চলচ্চিত্র জগতের এই দুটি মানুষ কাছাকাছি এলেন, কীভাবে তারা সব সঙ্কটে একে অপরের পাশে থাকলেন, কীভাবে সেই সম্পর্ক বিয়ের পিঁড়িতে গড়াল সবটাই গল্পের মতো দেখতে পাবেন দর্শকরা।