১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, সঙ্গী আনুশকা শঙ্কর

আনুশকার সেতারের মূর্ছনার সঙ্গে অরিজিতের সরগম ও বান্দিশে ‘আচ্ছন্ন হয় দর্শকরা’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 04:36 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

সিনেমার গান ছাড়ার ঘোষণার পর ভারতীয় গায়ক অরিজিৎ সিংকে প্রথমবার মঞ্চে পাওয়া গেল। 

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্কর এবং তবলা বাদক বিক্রম ঘোষের সঙ্গে দর্শকদের সুরে মাতালেন অরিজিৎ।

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ লিখেছে এই অনুষ্ঠান হয়েছে রোববার সন্ধ্যায়। 

মঞ্চে উঠে নেতাজি ইনডোরে শেষ অনুষ্ঠানের স্মৃতিচারণা করেন আনুশকা।

তিনি বলেন, “আমি এই মঞ্চেই অনুষ্ঠান করেছি ১৪ বছর বয়সে। ৩০ বছর পর আবার সেখানেই ফিরে এলাম। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে।” 

এদিন বিক্রম ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করে, কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন অরিজিৎ। প্রথম এনিজের সিনেমার গানের একটা অংশ দিয়ে ভক্তদের মাতিয়ে দেন তিনি। 

পরে আনুশকার সেতারের মূর্ছনার সঙ্গে অরিজিতের সরগম ও বান্দিশে ‘আচ্ছন্ন হয় দর্শকরা’।

রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নেওয়া মেয়া আনুশকা শঙ্কর তার বাবার হাত ধরে সেতারবাদক হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন।

এবার ভারত সফরে ছয়টি দিল্লি, মুম্বাই, কলকাতা মিলিয়ে ছয়টি শো করেছেন আনুশকা। 

আনুশকা শঙ্কর

আনুশকা শঙ্কর

আর কিছুদিন আগে প্লেব্যাকের দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আছেন অরিজিৎ। 

গায়কের ঘনিষ্ঠজনদের বরাতে বিবিসি নিউজ হিন্দি বলছে, নির্মাণে পুরোপুরি মনোযোগী হতে চান অরিজিৎ। আগামীতে একজন চলচ্চিত্র নির্মাতা হতে চান তিনি। এবং সেটি কেবল ভাবনার মধ্যে নেই। ইতিমধ্যে একটি হিন্দি সিনেমার কাজ শুরু করেছেন।

ওই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিং যৌথভাবে। সিনেমায় তারা মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শান্তিনিকেতনে সিনেমার দৃশ্য ধারণের কাজ চলছে।

আর অরিজিতের ভাষ্য, একঘেয়েমি এবং বিরক্তির কারণে তিনি আর সিনেমার গান করতে চাইছেন না। 

রবিশঙ্কর কন্যা আনুশকার সেতারটি ভাঙল কীভাবে

সিনেমায় আর গাইবেন না অরিজিৎ সিং

অরিজিৎ কি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা করবেন?

অরিজিতের নতুন কাজের খবর সামনে এল

অরিজিতের বাড়িতে আমিরপ্লেব্যাকে ফেরার জল্পনা