Published : 16 May 2026, 11:00 AM
মাসখানেক আগেই শোনা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাাণ ভট্টাচার্যের র্লাইট-ক্যামেরার সামনে দাঁড়ানোর পথ খুলছে। পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রসের বিদায়ে এবার অনির্বাণের ফেরা সত্যি হল।
অভিনেতা-প্রযোজক ও পরিচালক দীপক অধিকারী দেবের নির্মাণে ‘দেশু ৭’ এর শুটিং ফ্লোরে দেখা গেল অনির্বাণকে। নতুন সিনেমার খবর দিয়ে সোশাল মিডিয়ায় দেব লিখেছেন, ‘শুটিং মোড অন’।
সংবাদমাধ্যম ‘এই সময়’ লিখেছে, বছরখানেক ধরে ডিরেক্টরস গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বে পর্দা থেকে বাইরে থাকতে হয়েছে অনির্বাণকে। এই অভিনেতার কাজের সুযোগ করে দিতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেব একাধিকবার সরব হয়েছেন, উদ্যোগও নিয়েছেন, কিন্তু তাতে কাজ হয়নি।
গেল বছরের শেষের দিকে অনির্বাণ বলেছিলেন, “তার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। 'রঘু ডাকাতে' অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনো অভিনয়ের কাজ নেই। সেক্ষেত্রে এখন কোনো অসুবিধা হচ্ছে না।
"কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয় আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।”
এমনকি তার 'হুলিগানিজম' ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও করতে গিয়েও বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন তিনি।
তবে অনির্বাণ বলেছিলেন ডাক না পেলেও অভিনয় চালিয়ে যাবেন তিনি। অভিনয় করতে ক্যামেরা লাগে না, স্টেজ লাগে না।
এবারে অনির্বাণের প্রত্যাবর্তনে ভক্তরাও উচ্ছ্বসিত এবং দেবের এই সাহসী উদ্যোগকে সোশাল মিডিয়ায় সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
সিনেমায় আরেকটি চমক হল অনির্বাণের সঙ্গে কাজ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রসের প্রার্থী হয়েছিলেন এবারের নির্বাচনে। ভোটে ধরাশয়ী হওয়ার পর রাজনীতি থেকে বিদায় নিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবির পর সমীকরণও বদলেছে টালিগঞ্জেরও। নতুন দায়িত্বভার পেয়েছেন পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মত শিল্পীরা। এই পালাবদলের আবহেই নিজের নতুন সিনেমার কাজ শুরু করলেন দেব।
কয়েক দিন আগেই ইন্ডাস্ট্রিতে ‘ব্যান কালচার’ নির্মূল করতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশে দেবের দেওয়া ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে যখন আর্টিস্ট ফোরাম সরব, তখন দেবের এই পোস্টটি নিয়ে প্রসেনজিৎ ক্ষোভ প্রকাশ করেছিলেন।
তিনি বলেছিলেন, “পাবলিক ফোরামে এই ধরণের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত আমি জানি না।”
এদিকে ভোটের পর এক সময়ের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী শ্রবান্তী গঙ্গোপাধ্যায়ও বলেন, কোনো শিল্পী যাতে ‘ব্যান কালচারের’ শিকার না হন, নতুন সরকারকে সে ব্যাপারটি দেখতে হবে। একই প্রত্যাশা রেখেছেন পরমব্রতও।
ভোটের আগে মমতার হয়ে তৃণমূলের প্রচারে নামা পরমব্রত বিজেপির জয়ের পর বলেছেন, যদি রাজ্যের উন্নয়ন হয়, সিনেমা শিল্পের উন্নতি হয় এবং টালিগঞ্জে ফেডারেশনের ‘খবরদারি বন্ধ হয়’ তাহলে ব্যক্তিগতভাবে তিনি খুশি হবেন।
নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা পরিচালক রাজের
শিল্পীরা যেন ‘ব্যান কালচার’ এর শিকার না হন: বিজেপিকে স্বাগত জানিয়ে শ্রাবন্তী
শুভেন্দুর নেতৃত্বে শপথ নিল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার
নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা পরিচালক রাজের
পদ্ম ফোটালেন রূপা-রুদ্ররা, তৃণমূলের আলোচিতরা কে কার কাছে হারলেন
'মনে হল আবার স্বাধীন হলাম': মুখ্যমন্ত্রীর শপথের পর মমতাশঙ্কর