আসছে লিটল মারমেইড, টিজার প্রকাশ
মৎস্যকন্যার ভূমিকায় দেখা যাবে আমেরিকান গায়ক-অভিনেত্রী হ্যালে বেইলিকে।
দ্য লিটল মারমেইডের প্রথম ‘টিজার’ উন্মোচন করল ডিজনি; আগামী বছরই মুক্তি পাবে অ্যানিমেশন সিনেমাটি।
আগের মতো মৎস্যকন্যাকে নিয়েই ‘দ্য লিটল মারমেইড’র গল্প সাজিয়েছেন পরিচালক রব মার্শাল।
১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল ক্লাসিক ‘দ্য লিটল মারমেইড’, সেই অ্যানিমেশন সিনেমাটি অস্কারও জিতেছিল।
তার ধারাবাহিকতায় ‘শিকাগো’ ও ‘মেরি পপিনস রিটার্নস’ নির্মাতা মার্শাল নতুন সিনেমাটি বানাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
নতুন সিনেমায় মৎস্যকন্যার ভূমিকায় দেখা যাবে আমেরিকান গায়ক ও অভিনেত্রী হ্যালে বেইলিকে। তিনি ২০১৮ সাল থেকে পাঁচটি গ্র্যামি মনোনয়ন পেয়ে আগে থেকেই আলোচিত।
শুক্রবার স্টুডিওর ডি২৩ ফ্যান এক্সপোর সময় এরিয়েল চরিত্রে হ্যালে বেইলি অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্রের একটি টিজার মুক্তি দেওয়া হয়। ক্লিপে দেখা যায় মৎসকন্যাকে সাঁতার কাটতে।
১৯৮৯ সালের অ্যানিমেটেড ক্লাসিকটির জনপ্রিয় গান ‘পার্ট অফ ইওর ওয়ার্ল্ড’ গাইতে দেখা যায় চোখে বিস্ময় নিয়ে।
সিএনএন বলেছে, এটি সংক্ষিপ্ত কিন্তু খুব মিষ্টি, অ্যাকশনে অ্যারিয়েলের কয়েক সেকেন্ডের দৃশ্যের সঙ্গে ‘পার্ট অফ দ্য ওর্য়াল্ড’র কিছু নোট হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
ডিজনি জানিয়েছে, সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২১ সালের জুলাইয়ে। আগামী বছরের ২৬ মে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
