জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: শহীদ মিনারে সোমবার কনসার্ট ও ড্রোন শো
উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, ইলা লালা, এফ মাইনর, সমগীত, পারসা মাহজাবীন পূর্ণী ও এলিটা করিম।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও ড্রোন শো আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, 'জুলাই উইমেন' ও ‘জুলাই বিষাদ সিন্ধু' চলচ্চিত্র দেখানো হবে। থাকছে শহীদ পরিবারের স্মৃতিচারণও।
উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, ইলা লালা, এফ মাইনর, সমগীত, পারসা মাহজাবীন পূর্ণী ও এলিটা করিম।
ড্রোন শো হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে; রাত ১০টায়।
