Published : 14 Apr 2026, 12:14 AM
গান ও আবৃত্তির মধ্য দিয়ে ঢাকায় চৈত্রসংক্রান্তি উদযাপন করেছে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই অনুষ্ঠান হয় বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ। পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম।
দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, সংবৃতা, তক্ষশীলা, হৃদয়বৃত্তি ও শিশু সংগঠন শিল্পবৃত্ত।
একক আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম, লায়লা আফরোজ, ফয়জুল আলম পাপ্পু, তিতাস রোজারিও, হাসিফ বিল্লাহ, সুবর্ণা আরফিন, আনোয়ার পারভেজ, রাবেয়া রশিদ স্বপ্না, সুমিত পাল, অমিয়া অমানিতা ও সৈয়দ আশিকুল ইসলাম।
একক সংগীত পরিবেশন করেন ড. সোহানা আহমেদ ও আরিফ রহমান।