২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগের সংসার ভাঙছে উইদারস্পুনের

১০ বছরের ছেলেকে জানিয়েই এই সিদ্ধান্ত, বলেছেন হলিউড তারকা।

এক যুগের সংসার ভাঙছে উইদারস্পুনের

রিজ উইদারস্পুন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 03:00 PM

Updated : 25 Mar 2023, 03:00 PM

সংসার যাপনের ১২ বছর পর বিচ্ছেদে যাচ্ছেন হলিউড অভিনেত্রী রিজ উইদারস্পুন এবং অভিনেতা-প্রযোজক টিম টোথ।

সিএনএন জানিয়েছে, শুক্রবার যৌথ বিবৃতিতে এই খবরটি জানিয়েছেন উইদারস্পুন ও টোথ।বিবৃতিটি উইদারস্পুন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।

বিবৃতিতে বলা হয়, “আমাদের কিছু ব্যক্তিগত খবর জানানোর আছে। আমরা বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।“

বিবৃতিতে বলা হয়েছে, তারা একসঙ্গে চমৎকার কিছু বছর উপভোগ করেছেন।

“আমরা একসঙ্গে যা কিছু তৈরি করেছি, তার প্রতি গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা নিয়ে এগিয়ে যাচ্ছি।”

এই দম্পতি তাদের ১০ বছর বয়সী ছেলে টেনেসি জেমসের কথা উল্লেখ করে বলেছেন, তাকে জানিয়েই জীবনের পরবর্তী অধ্যায়ে যাচ্ছেন তারা।

বিবৃতিতে দুই তারকা বলেন, “এই বিষয়গুলো কখনই সহজ নয়, একান্ত ব্যক্তিগত। এই সময়ে আমাদের পরিবারের প্রতি সবার সহনশীলতার প্রশংসা করি।”

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে রিজ উইদারস্পুনের ঝুলিতে অস্কার, গ্লোন্ডেন গ্লোব, বাফ, এমির মত অজস্র পুরস্কার আছে। উইদারস্পুনের প্রাক্তন স্বামী অভিনেতা রায়ান ফিলিপ। ওই সংসারে তাদের দুই ছেলে-মেয়ে আছে। ফিলিপের সাথে উইদারস্পুনের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৮ সালে।