২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে 'শুদ্ধসংগীত উৎসব'

শুক্র ও শনিবার তিনটি অধিবেশনে এ আয়োজন সাজানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ওস্তাদ আলাউদ্দিন খাঁকে উৎসর্গ করে দুই দিনের ‘শুদ্ধসংগীত উৎসব’ আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

শুক্র ও শনিবার ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এই উৎসব হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ আয়োজন সাজানো হয়েছে তিনটি অধিবেশনে। শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রথম অধিবেশন চলবে।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন চলবে।

মিলনায়তনে প্রবেশের জন্য তিন অধিবেশনের জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের লিংক: https://chhayanaut.org/visitor-pass/application