০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পরিবেশ সচেতনতায় ‘এক মিনিটের’ চলচ্চিত্র উৎসব

উৎসবের লক্ষ্য ছিল মাত্র ৬০ সেকেন্ডের চলচ্চিত্রের মাধ্যমে পরিবেশ সংকট এবং জলবায়ু ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 12:50 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এক মিনিট দৈর্ঘ্যের একগুচ্ছ চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬'। 

‘তারুণ্য চোখে আমাদের প্রকৃতি ও পরিবেশ’ স্লোগানে সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হয় এই আয়োজন। 

উৎসবে দেখানো উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘নেচার ব্লিডস’, ‘পিপড়ার জীবন’, ‘ল্যান্ডস অব বিউটি সিলেট’, ‘যুদ্ধেরাঙা’, ‘দোষ কী পৃথিবীর’, ‘নিঃশব্দ’, ‘বৈশ্বিক উষ্ণায়ন’, ‘চক্রাকারে’, ‘ছাদ বাগানে’, ‘সাঁতার’, ‘স্টোরি অব স্টোন’, ‘খোঁজ’, ‘ময়ূর কারিগর’, ‘বিমলের গল্প’, ‘বর্ষা’, ‘সাইলেন্ট নো মোর’, ‘কাগজের উড়োজাহাজ’, ‘বন্ধু’। 

আয়োজকরা বলেছেন, প্রযোজনা প্রতিষ্ঠান ‘ঢেঁকি’ এবং পরিবেশ ও জলবায়ু জাদুঘরের যৌথ উদ্যোগে হওয়া উৎসবের মূল লক্ষ্য হচ্ছে মাত্র ৬০ সেকেন্ডের সংক্ষিপ্ত চলচ্চিত্রের মাধ্যমে পরিবেশ সংকট এবং জলবায়ু ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তীব্র দাবদাহ, বন্যা, ঘূর্ণিঝড়সহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব যখন ক্রমেই প্রকট হচ্ছে, তখন সচেতনতা তৈরিতে পরিবেশভিত্তিক অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের গুরুত্বও বেড়েছে। সেই বিবেচনায় তরুণ নির্মাতাদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়েছে। 

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সোমবার ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব’ এর উদ্বোধনীতে অতিথিদের সঙ্গে সংশ্লিষ্টরা। 

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সোমবার ‘১ মিনিট পরিবেশ চলচ্

উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন আজহারুল ইসলাম শেখ, আমির হামজা জিহাদ, বদিউল আলম খোকন এবং কামরুল হাসান দর্পণ।

উৎসবের জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র পরিচালক মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, সনি রহমান, রুমানা ইসলাম মুক্তি, ফটোগ্রাফার আব্দুল মমিন, চিত্রগ্রাহক সাইফুল শাহিন, সম্পাদক শহিদুল হক এবং রূপসজ্জাকর খোকন মোল্লা।