২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য উইংস অব ভাইব্র্যান্স’- পাখি নিয়ে এক প্রদর্শনী

ঢাকার গুলশানে বেস এজ ওয়াটারের এজ গ্যালারিতে চলছে ডা. আব্দুস সামাদ আলিমের তোলা পাখির ছবির একক প্রদর্শনী।

মুস্তাফিজ মামুন মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 06:09 PM

Updated : 17 Oct 2026, 06:24 PM

Image

পেশায় স্নায়ু রোগ বিশেষজ্ঞ ও ব্যবসায়ী আব্দুস সামাদ আলিমের নেশা পাখি ও বন্যপ্রাণীর ছবি তোলা।

Image

দেশ-বিদেশের বিভিন্ন বন জঙ্গল থেকে তোলা বাছাই করা ৮০টি পাখির ছবি তার এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। 

Image

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

Image

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন।

Image

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী হাশেম খান।

Image

‘‌দ্য উইংস অব ভাইব্র্যান্স’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পাখি বিশেষজ্ঞ ও আলোকচিত্রী ইনাম আল হক।

Image

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞ ও বন্যপ্রাণী বিষয়ক আলোকচিত্রী ডা. নিয়াজ আব্দুর রহমান।

Image

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক পুলিশ কর্মকর্তা ও বন্যপ্রাণী বিষয়ক আলোকচিত্রী আনসার উদ্দিন খান পাঠান।

Image

প্রদর্শনী উপলক্ষে নিজের তোলা আড়াইশরও বেশি ছবি নিয়ে ‘‌দ্য উইংস অব ভাইব্র্যান্স’ নামে একটি বইও প্রকাশ করেছেন আলোকচিত্রী।

Image

নিজের প্রথম প্রদর্শনী নিয়ে ডা. আব্দুস সামাদ আলিম জানান, প্রকৃতির প্রতি ভালবাসা থেকেই তিনি পাখির ছবি তোলায় ঝুঁকেছেন। সময় পেলেই তিনি ছুটে যান বনে-জঙ্গলে। দেশ-বিদেশের নানান পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তার এ প্রদর্শনীর আয়োজন।   

Image

দুই দিনের এ আলোকচিত্র প্রদর্শনীতে পাখির ছবি দেখা ছাড়াও পাখ-পাখালি সম্পর্কে জানার সুযোগও থাকছে বলে জানান আলোকচিত্রী।

Image

পাখি নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার এজ গ্যালারিতে জড়ো হয়েছিলেন বন্যপ্রাণী আলোকচিত্রীরা।

Image

শনিবার বেলা ১১টায় শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে ২৫ ডিসেম্বর রোববার রাত ৮টা পর্যন্ত।