আর্থ ফটো প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া ছবিগুলো
হংকংভিত্তিক নিউজ ও ডেটা প্ল্যাটফর্ম ‘আর্থ’ বন্যপ্রাণী ও প্রকৃতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে প্রতিবছর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে এক হাজার আলোকচিত্রী ছবি জমা দিয়েছিলেন। সেখান থেকে তিনটি বিভাগে আটটি ছবি পেয়েছে সেরার পুস্কার।
