২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা বন্ধে রুল

পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম, কক্সাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম, কক্সাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেন। পাহাড় কাটা ও পাহাড় ধসে পাদদেশে বসবাসীদের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রোববার রিট আবেদনটি দায়ের করে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবার কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্ট্রার এবিএম আলতাফ হোসেন। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসরতদের তিন মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। রুলে 'পাহাড় কাটা কেন অবৈধ ঘোষণা করা হবে না' তা জানতে চাওয়া হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে ভূমি সচিব, পরিবেশ সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশি¬ষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২২০৫ ঘ.