২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: পাকুরিয়ায় ডাইং কারখানাকে জরিমানা

ধামরাই-আশুলিয়ার পাকুরিয়া বিল ও বংশাই নদী দূষণের অভিযোগে একটি ডাইং কারখানাকে ৪৮ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

সাভার, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাই-আশুলিয়ার পাকুরিয়া বিল ও বংশাই নদী দূষণের অভিযোগে একটি ডাইং কারখানাকে ৪৮ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার অভিযান চালিয়ে এই জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এম এ বি ডেনিম লিমিটেড নামের ডাইং কারখানাটি ৩ বছর আগে বেআইনীভাবে আশুলিয়া-ধামরাই সংলগ্ন পাকুরিয়া বিল এলাকায় গড়ে তোলা হয়। এ কারখানা থেকে দূষিত তরল বর্জ্য বাইপাস লাইনের মাধ্যমে পাকুরিয়া বিলে ফেলে বিল দূষণ ও বংশাই নদীর পরিবেশের ক্ষতিসাধনের ঘটনা সোমবার উদঘাটন করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষকে ডেকে এনে এই জরিমানা করা হয় এবং কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৪ ঘ.