২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বিভাগে বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে

বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থানরত স্থল নিুচাপটি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত একই স্থানে অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 06:43 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থানরত স্থল নিুচাপটি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত একই স্থানে অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দেশের অন্য স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার অধিদপ্তরের এক বার্তায় বলা হয়েছে, নিুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়তে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ অবস্থায় সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে জানানো হয়েছে বাতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০৩৬ ঘ.