নোয়াখালী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখী ঝড়ে ২৫টি দোকান ও কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নলচিরা এলাকায় এ ঝড় আঘাত হানে।
স্থানীয় দোকানদার আব্বাস আলী জানান, ঝড়ের সময় তার দোকানের সব মালামাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তার বসত ঘর বিধ্বস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর অর রশিদ দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
হারুনুর অর রশিদ সাংবাদিকদের বলেন, "ঝড়ে নলচিরা এলাকায় ২৫টি দোকান ও একটি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৪৩ ঘ.
bdnews24