২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিলের তিন প্রকল্প অনুমোদন

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গঠিত ট্রাস্ট ফান্ডের আওতায় তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ৩৭ কোটি ৬৩ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গঠিত ট্রাস্ট ফান্ডের আওতায় তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ৩৭ কোটি ৬৩ লাখ টাকা। সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্ট ফান্ডের ১১তম সভায় প্রকল্প তিনটির অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো- মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভা, গোপালপুর ও নবগ্রামসহ বিভিন্ন ইউনিয়নে ৩২ কিলোমিটার খাল পুনখনন, মাদারীপুর সদরের কুনিয়া কেন্দুয়া, ঘাটমাঝিসহ বিভিন্ন এলাকায় ১০৯ কিলোমিটার খাল পুনখনন এবং গাইবান্ধার সাঘাটা উপজেলায় কাটাখালি নদীর বাম তীর রক্ষা প্রকল্প। তিনটি প্রকল্পই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, নৌপরিবহনমন্ত্রী শাহাজাহান খান, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, পরিবেশ ও বন মন্ত্রাণালয়ের সচিব মেছবাহ-উল-আলম ও বুয়েটের উপ-উপাচার্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/জেকে/২০৩৫ ঘ.